1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মুসলমানরা প্রত্যাখ্যান করায় বাতিল হলো বাইডেনের ইফতার আয়োজন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ Time View

পবিত্র রমজানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের যুদ্ধে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে মুসলিম মার্কিনি তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

বুধবার হোয়াট হাউস সূত্র জানিয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে বেশ কয়েকজন মুসলিম আমেরিকান ইফতারের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এ কারণে হোয়াইট হাউস ওই অনুষ্ঠান বাতিল করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউসের খাবারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পর মঙ্গলবার এই অনুষ্ঠান বাতিল করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) উপপরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, প্রাথমিকভাবে যেতে রাজি হওয়া আমন্ত্রিতরাসহ অনেক লোক উপস্থিত না হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

মিচেল বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় শুরুতেই বলেছিল যে হোয়াইট হাউসে গিয়ে খাবার গ্রহণ করা তাদের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে, কারণ গাজায় ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা ও তাদের হত্যা করার বিষয়ে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার সিএনএন ও এনপিআর জানায়, হোয়াইট হাউস একটি ছোট কমিউনিটি ইফতারের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা দেয়, তারা শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে পৃথক বৈঠক করবে।

ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের কারণে আরব ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তা প্রশমিত করার জন্য এই ইফতার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সমালোচকরা সতর্ক করে দিয়ে বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যালট বাক্সে এই ক্ষোভ বাইডেনের জন্য বিপদ হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT