1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ

মানুষ ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে আহাজারি করছেন: রিজভী

banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

সরকারের মহাদুর্নীতি এবং অর্থ ও সম্পদ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে। ফলে মানুষ ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে আহাজারি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন— ‘রুশ-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলের হামলা, যার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। এর মধ্যে আমেরিকা হুথিদের আক্রমণ করল— এ কারণে অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।’

আমি বলতে চাই, ইউক্রেন যুদ্ধসহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। কারণ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে কর্তৃত্ববাদী শাসন কায়েম করে উদ্ভট উন্নয়নের নামে বাংলাদেশে মহাসমারোহে দুর্নীতি আর লুটপাট চলছে। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হচ্ছে। এটি এখন সর্বজনস্বীকৃত।

তিনি বলেন, সরকারদলীয় লোকেরা সব ব্যাংক লুটে নিয়েছে। মন্ত্রী ও দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সব পণ্যের মূল্য এখন আকাশচুম্বী। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা আওয়ামী লীগের লোকজন পাচার করে যাচ্ছে। এক কেজি চালের দামে এক কেজি আলু কেনা যায় না। এই সবজির সিজনেও সব সবজি ১০০ থেকে ২০০ টাকার নিচে নয়। পেঁয়াজ, কাঁচামরিচ আকাশ স্পর্শ করছে। মানুষ ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে আহাজারি করছেন।

কিন্তু ক্ষমতাসীন দলের লোকেরা সুখস্বর্গের মধ্যে বাস করছেন বলেই ক্ষুধার্ত জনগণের সঙ্গে মশকরা করতে তাদের বাধে না। সরকারের মহাদুর্নীতি এবং অর্থ ও সম্পদ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT