1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

মধুখালীতে ট্রেন দুর্ঘটনা: জমজ দুই শিশুর করুণ মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩০২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া রেলগেটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো তায়েব ও তাহমিদ (৫)। তারা কোটবাড়ি লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা আকাশ শেখ ও লিমা বেগমের জমজ সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন রেলগেট অতিক্রম করার সময় অসাবধানতাবশত দুই শিশু ট্রেনের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তারা রেললাইনের কাছাকাছি অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, অনেকক্ষণ ধরে শিশুদের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের মা। পরে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, রেলগেটটিতে দীর্ঘদিন ধরে কোনো গেটম্যান নেই, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT