1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৪৭ Time View

ভারতের রাজস্থান রাজ্যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার ও রোববার দুইদিনে রাজ্যটির বিভিন্ন স্থানে নিহত হন তারা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওই প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে রাজ্যটির জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তায় পানি জমে গেছে। বৃষ্টির কারণে রাজ্যের বহু স্থানে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পানিতে প্লাবিত হওয়ার পর সোমবার জয়পুর, জয়পুর গ্রামীণ এলাকা, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুরে স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আবহাওয়া দফতর রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

এদিকে জয়পুরের উপচেপড়া কানোটা বাঁধে ডুবে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হলেও রোববার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

এছাড়া ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাত ছেলের মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি বলেছেন, রাজ্যে ভারী বৃষ্টিপাতের বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আমি বৈঠক করেছি এবং অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT