1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ভাঙ্গায় ১০০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
ঘটনাস্থল থেকে মো. সাইফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT