1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ভয়াল ২৫ মার্চ আজ: জাতীয় গণহত্যা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে বাঙালি জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় অধ্যায়। পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর চালায় নৃশংস হত্যাযজ্ঞ।

মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক ও সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হন। এই নির্মম ঘটনার স্মরণে দিনটি ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও নৃশংস অধ্যায়।

তিনি উল্লেখ করেন, ওই রাতের পরপরই চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এ দিনের ইতিহাস জানা এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশবাসীকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT