1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

ব্যাট-বল রেখে পড়াশোনায় মগ্ন বাবর-রিজওয়ান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৬০ Time View

আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই। তাই তো পাকিস্তানি ক্রিকেটারদের অনেকেই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন। তবে অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বসেছেন বই নিয়ে। কিছু দিন আগেই খবর বেরিয়েছিল— আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন দুই পাকিস্তানি তারকা ক্রিকেটার।

আনন্দের সঙ্গে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান নতুন শিক্ষাজীবন শুরুর ঘোষণা দিয়েছিলেন। এবার তাদের পুরোদস্তুর ছাত্র হয়ে বইয়ে মুখ গুঁজতে দেখা গেল!

প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তারা হার্ভার্ডের বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন। আজ (৩১ মে) থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে। তার আগে মঙ্গলবার (৩০ মে) নিজের টুইটার অ্যাকাউন্টে পড়াশোনার একটি ছবি শেয়ার করেছেন বাবর।

ওই ছবিতে সোফায় শুয়ে পা ওপরের দিকে দিয়ে পড়তে দেখা যায় পাকিস্তান অধিনায়ককে। আর নিচে বসে পড়ছেন রিজওয়ান। ওই ছবিতে একটি অট্টহাসির ইমোজি দিয়ে ক্যাপশনে বাবর লিখেছেন— ‘এ কী হয়ে গেল!’ পরবর্তী তাদের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এর আগে সর্বশেষ রোববার (২৮ মে) সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার রশীদ লতিফ প্রথম টুইট করে বাবর-রিজওয়ানে নতুন শিক্ষাজীবন শুরুর বিষয়টি জানিয়েছিলেন।

ওই সময় তিনি বলেছিলেন, ‘তালহা রেহমানিকে মেন্টর বানানোর মধ্য দিয়ে বাবর আজম ও রিজওয়ান হার্ভার্ডে মর্যাদাপূর্ণ শিক্ষা কার্যক্রম শুরু করছে। ওয়ানডের র্যাংকিংয়ের নম্বর ওয়ান ও পাকিস্তান অধিনায়ক বাবর ও টেস্টে তার সহ-অধিনায়ক রিজওয়ান প্রথম কোনো ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যোগ দেবেন।’

এডুকেশন প্রোগ্রামটিতে ভর্তি হতে দুই ক্রিকেটার করাচি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত হার্ভার্ডের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে তাদের।

নতুন এই যাত্রা শুরুর আগে নিজের উচ্চাশা ও আনন্দের কথা জানিয়ে বাবর বলেন, ‘আমি একজন আমৃত্যু শিক্ষার্থী এবং সে ধারাবাহিকতায় ওই প্রোগ্রামের বিষয়ে প্রফেসর অ্যালবার্স ও রেহমানির সঙ্গে বিস্তারিত কথা বলেছি। বিশ্বব্যাপী বৃহৎ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়া, তাদের গভীরে প্রবেশ, বিশদভাবে জানা, শেখা ও বেড়ে ওঠার বিষয়গুলো বিশ্বসেরা এই প্রোগ্রামে ভর্তি হতে উৎসাহিত করেছে। আমি নিশ্চিত বিইএমএসের দারুণ সব অ্যাথলেট এবং উচ্চমানের কর্মকর্তাদের কাছ থেকে আমরা অনেক বিষয়ে জ্ঞানলাভ করতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT