1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

বোয়ালমারীতে গৃহবধুর মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গলায় ফাঁস দেওয়া এক গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার রাত ৭টা ৫০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধুর নাম আবিদা (১৮)। তিনি বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকার আইয়ুব মিয়ার মেয়ে এবং মো. জীবন শেখের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ মে সকাল ৬টার দিকে স্বামীর বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন আবিদা। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ মে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT