1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৭৭ Time View

নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে স্পেন। বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে স্পেনের নারী ফুটবল দল পেয়েছে ৪.২৯ মিলিয়ন ডলার।

গত বছর কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার।
ছেলেদের পুরস্কার মূল্যের ১০ ভাগের এক ভাগ পেয়েছেন নারী ফুটবলাররা।

নারী বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার করে ইউরোপীয় ফুটবলের প্রধান পাঁচ শক্তিশালী দেশ ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

এই পাঁচ দেশের টেলিভিশন চ্যানেলগুলো নারী বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারে ফিফাকে এক মিলিয়ন ডলার থেকে ১০ মিলিয়ন ডলার দেয়।

অথচ ছেলেদের বিশ্বকাপের সময় ১০০ মিলিয়ন ডলার থেকে ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত থাকে চ্যানেলগুলো।

এব্যাপারে ফিফার টেকনিক্যাল কমিটির প্রধান জিল এলিস বলেছেন, টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে আমাদের যথেষ্ট দরদাম করতে হয়েছে। প্রথমে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা মানা খুব কঠিন ছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT