1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডলের জামিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৩৪ Time View

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার মুন্সিগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালতে এ জামিন শুনানি হয়। এতে বাদী ও বিবাদীপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা বন্ডে শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেন।মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালে ধর্ম অবমাননার অভিযোগ তুলে করা একটি মামলায় গত ২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলকে আটক করা হয়। পরদিন ২৩ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পরে গত ২৮ মার্চ মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এ আসামির হৃদয় মণ্ডলের জামিন আবেদন করা হয়। তবে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন নামঞ্জুর করেন। তার আইনজীবী ৪ এপ্রিল মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য ফৌজদারি মিস মামলা করেন।

এ মামলায় আসামির জামিন শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য করেন মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।

গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করেন৷ এতে ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।

২২ মার্চ বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ও জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।

ওইদিন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেফতার দেখানো হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT