1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বিএনপি নেতা আমানের স্ত্রী সাবেরা কারাগারে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন তিনি।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১ আবুল কাশেমের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেরা আমানের আইনজীবী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৭ আগস্ট হাইকোর্ট দুর্নীতির মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। সেই হিসেবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমানউল্লাহ আমানের আত্মসমর্পণের জন্য আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে।

৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত এই রায় দিয়েছিলেন। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT