দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
নারীদের পথচলা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘পিংক মহিলা বাস সার্ভিস’। বিশেষ এই বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর— উভয়েই নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “আপাতত মোট ১৩টি রুটে ১৪টি বিশেষ পিংক বাস চলাচল করবে। আমাদের মূল পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই নেটওয়ার্ক আরও প্রসারিত করা এবং বাসের সংখ্যা বৃদ্ধি করা। নারী যাত্রীরা যেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাবোধ নিয়ে যাতায়াত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”
পিংক বাসের রুটসমূহ: