1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

বাইডেনের ‘স্বৈরশাসক’ মন্তব্যের জবাবে যা বলল চীন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩১৮ Time View

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

বেইজিং বলছে, একদিকে উত্তেজনা প্রশমনের চেষ্টা, অন্যদিকে এ ধরনের মন্তব্য অযৌক্তিক ও একটি উসকানি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের একদিন পর শি জিনপিংকে স্বৈরশাসক বলে উল্লেখ করেন বাইডেন।

খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন বলেন, চলতি বছরের শুরুতে মার্কিন আকাশসীমায় সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করার ঘটনায় খুব বিব্রত শি জিনপিং।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনা নেতার বিব্রত হওয়ার কারণ হলো— যখন গোয়েন্দা সরঞ্জামে ভর্তি দুটি বক্সসহ বেলুন ভূপাতিত করা হয়, তখন তিনি জানতেন না এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রয়েছে। এটি স্বৈরশাসকদের জন্য খুব বিব্রতকর। কী ঘটেছে তিনি জানতেন না। এটির যুক্তরাষ্ট্রে আসার কথা না। অবশ্যই তা ভূপাতিত করা হয়েছে।
অথচ বেইজিং সফরে গিয়ে সোমবার ব্লিঙ্কেন বলেছিলেন, এই অধ্যায়ের অবসান ঘটানো উচিত।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এটি চরম অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।

মাও নিং বলেন, বাইডেনের এই মন্তব্য গুরুতরভাবে সত্য, কূটনৈতিক প্রটোকল ও চীনের রাজনৈতিক সম্মান খর্ব করেছে। এগুলো প্রকাশ্য রাজনৈতিক উসকানি।

চীনা মুখপাত্র আরও বলেন, চীন সফরে ব্লিঙ্কেন যা অর্জন করেছেন, তা হয়তো বাইডেনের এমন মন্তব্যের কারণে শেষ পর্যন্ত পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT