1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের গুলিতে নিহত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩২৬ Time View

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গুলিতে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া সেই ব্যক্তি।

বুধবার প্রেসিডেন্ট বাইডেন উটাহ রাজ্যে সফরে যান। তিনি সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওই হুমকিদাতা গুলিতে নিহত হন।

এফবিআইয়ের তথ্যে বলা হয়েছে, উটাহ রাজ্যের সল্টলেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে একজন তাদের গুলিতে নিহত হয়েছেন। নিহতের বাড়িতে তল্লাশি ও গ্রেফতারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখনই এ ঘটনা ঘটে।

তবে এফবিআই নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তারা বলেছে, এ নিয়ে তদন্ত চলছে। তবে উটাহর কেন্দ্রীয় কৌঁসুলির দায়েরকৃত অভিযোগে ওই ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের তথ্যানুযায়ী, ৭০ বছর বয়সি রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও অন্যদের একাধিকবার হুমকি দিয়েছেন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।

এ ছাড়া অভিযোগপত্রে বলা হয়েছে, এফবিআইয়ের গুলিতে নিহত রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডকেও হুমকি দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT