1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

বাংলাদেশের ব্যাটিং দেখে হতাশ রাজ্জাক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩২৮ Time View

বাংলাদেশকে ৫১১ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে শ্রীলংকা। ব্যাটিংয়ে নেমে দিনের শেষ বিকালে পাঁচ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ব্যাটিং দেখে হতাশ নির্বাচক রাজ্জাক।

শ্রীলংকার বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। এক সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে পড়েছে তারা। দলের যাচ্ছেতাই ব্যাটিং নিয়ে চরম হতাশ নির্বাচক রাজ্জাক। ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিনিয়রদের অভাব নয়, এই খেলোয়াড়দের ভালো সুযোগ ছিল। ব্যাটিং ভাবলে খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। এ রকম ব্যাটিং এভাবে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি নিজেই হতাশ।’

লিটনদের নিয়ে এখানেও হতাশ রাজ্জাক, ‘উইকেটে সমস্যা হবে কি না? কিছুক্ষণ আগে ওরা দুজন সেঞ্চুরি করে গেল। আধ ঘণ্টায় উইকেটে আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে নাকি? আমাদের প্রয়োগে সমস্যা। আমাদেরই ভুল।’

শেষ বিকালে লিটন যেভাবে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আজ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তা নিয়েও চরম হতাশ রাজ্জাক, ‘হতাশজনক। একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। লিটন একা বলে নয়, এখানে ৫ উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা টেস্ট খেলছে, এর বয়স কম, ও ছোট, সে এখনো বড় হয়নি, পাকাপোক্ত হয়নি—এসব বলার আসলে সুযোগ নেই। যেহেতু সে টেস্ট খেলতে নেমেছে। সে এসব পরিস্থিতি আসলে সামলাতে পারবে বলেই তো তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT