1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

বাঁধের কাজে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তদন্ত কমিটি

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৮৪ Time View

হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের ধর্মাপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালমা জাফরীন বলেন, হাওরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাঁধ আমরা পরিদর্শন করছি। এরই মধ্যে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শন করেছি। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিবো।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছয় উপজেলার ১০ থেকে ১২ হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় সুনামগঞ্জের হাওরের বাঁধের কাজের অনিয়ম দুর্নীতি তদন্তে পাঁচ সদস্যের কমিটি করে পানি সম্পদ মন্ত্রণালয়। কমিটির প্রধান করা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে।

তদন্ত দলে অন্য সদস্যরা হলেন– সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক মাহববুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ–সচিব মোবাশশেরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT