1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

বন্যহাতি হত্যা ও মরদেহ গোপনের চেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪০৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের গভীর বনাঞ্চলে একটি বন্যহাতিকে নৃশংসভাবে হত্যা করে গুম করার ঘটনা ঘটেছে। প্রায় এক মাস আগে হাতিটিকে হত্যা করে গর্তে পুঁতে রাখা হয় এবং ঘটনাটি আড়াল করতে তার ওপর একটি অস্থায়ী ঘরও নির্মাণ করা হয়।

কিছুদিন পর ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বনবিভাগের টহল দল বিষয়টি তদন্ত করে এবং ওই ঘরের নিচে হাতিটির মরদেহ উদ্ধার করে। পরে বনবিভাগ, পুলিশ ও ভেটেরিনারি বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটিকে গুলি করে বা বিদ্যুৎ শক দিয়ে হত্যা করা হয়েছে। তবে পচন বেশি হওয়ায় সঠিক কারণ নিশ্চিত করতে ল্যাব টেস্ট করা হবে।

বনবিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা প্রক্রিয়া চলমান।

পরিবেশবিদরা এই ঘটনাকে অত্যন্ত নৃশংস বলে উল্লেখ করেছেন এবং মনে করছেন এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT