1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় বাংলাদেশের নিন্দা জানিয়েছে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩১৩ Time View

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরাইলের আক্রমণ এবং আগ্রাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ। সেইসঙ্গে ইসরাইলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তি বারবার লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

 

এ ধরনের হামলার সমাপ্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

 

একই সঙ্গে বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অনস্বীকার্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে।

 

দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব এবং এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে বাংলাদেশ আহ্বান জানায়।

 

প্রসঙ্গত, সোমবার জেনিন শিবিরে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১১ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT