1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৬৭ Time View

ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।

এ সময় বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাব-এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাংবাদিক রেশাদুল হাকিম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। অতীতের মতো ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনায় পবিত্র রমজানের শিক্ষা আত্মস্থ করে নৈতিক ও আদর্শিক জীবন গঠনের আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT