1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, দুপুর প্রায় ১টার দিকে হাসপাতালের ট্রমা সেন্টারের নিচতলায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে বিষয়টি চিকিৎসকদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসআই নিরস্ত্র সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT