1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং জেলার সার্বিক অগ্রগতিতে কাজ করার প্রতিশ্রুতি আফজাল হোসেন খান পলাশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৩১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং জেলার সার্বিক অগ্রগতিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

সোমবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বক্তা নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রেস ক্লাবের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।

বক্তারা জেলা পরিষদের অধীনে থাকা বিভিন্ন সেবামূলক কার্যক্রম—যেমন পাঠাগার, যাত্রী ছাউনি ইত্যাদি—পুনরায় চালু ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফরিদপুরে একটি আধুনিক পিকনিক কর্নার স্থাপনের দাবিও উত্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, “ফরিদপুরের উন্নয়নে ইতোমধ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। অচিরেই একটি পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করা হবে। জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।”

তিনি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জেলার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT