1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুর এনসিপির যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাসায় মধ্যরাতে প্রাণনাশের চেষ্টা!

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৬০ Time View

ফরিদপুরের আলিপুর এলাকায় ভয়াবহ এক সন্ত্রাসী ঘটনার শিকার হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেন। গত কাল ৮ জুলাই দিবাগত মধ্য রাতে ২০২৫ ইং তারিখে কিছু দুস্কৃতিকারী তার নিজ বাসভবনে বাউন্ডারি দেওয়াল টোপকে কয়েকটি গ্রীলের তালা কেটে দ্বীতিয় তালায় প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তাণ্ডব চালায়।

 

স্থানীয় সূত্র এবং এস এম জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী, রাত গভীর হলে একদল দুষ্কৃতিকারী তার বাসার চার-পাঁচটি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট রুমে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ঐ রুমসহ অন্যান্য রুমে ব্যাপক তছনছ চালায়। এমনকি একটি রুমের লক বাহির থেকে খুলে তল্লাশি চালায়। দুষ্কৃতিকারীরা জাহিদ হোসেনের রুমের দরজা খোলার চেষ্টা করলেও ভেতর থেকে নিরাপদ লক লাগানো থাকায় তারা ব্যর্থ হয়।

তার ছেলের রুমেও সিটকিনি লাগানো ছিল। পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা জাহিদ হোসেনকে দেখেছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ভোরের আজান ও আশেপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়

 

বলে জানা গেছে। ঘুম ভেঙে জাহিদ হোসেন বাহিরে এসে দেখতে পান রুমের দরজার সামনে নতুন কাঁচি কাটার পড়ে আছে, সমস্তো গ্রিলের তালা ভাঙা, দরজাগুলো খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে দুই জোড়া স্যান্ডেলও ফেলে যায় হামলাকারীরা।

তিনি দ্রুত ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফোন দিলে দারোগা আলমগীরের নেতৃত্বে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। তারা ঘটনাস্থলের চিত্র ধারণ করে আলামত সংগ্রহ করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি সাধারণ চুরির ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাচেষ্টা হতে পারে।

ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি তবে তদন্ত চলছে। এনসিপির নেতাকর্মীদের মধ্যে ঘটনার পর থেকে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, এস এম জাহিদ হোসেন রাজনৈতিকভাবে সক্রিয় এবং সম্প্রতি বিভিন্ন কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT