1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফরিদপুর সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

এই ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে একটি শিশুকে টিকা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT