1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা তুরস্কের স্কুলে বন্দুক হামলা, নিহত ৯ লেবাননে বিমান হামলা ও সংঘর্ষে উত্তেজনা চরমে, নিহত ৫ মেহেরপুরে সবজির বাজারে অস্থিরতা, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫–১৫ টাকা রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি জ্বালানি সংকটে খুলনাঞ্চলে বিদ্যুৎ উৎপাদনে ধস, ১০ কেন্দ্রের ৬টি বন্ধ প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করবেন

ফরিদপুরে হামের বিস্তার অব্যাহত, আক্রান্ত ৩১৮, মৃত্যু ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চলতি বছরের শুরু থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলায় মোট ৩১৮ জন এ রোগে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন, সালথায় ১৪ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ১১ জনসহ মোট ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৯ জনসহ মোট ৩৪ জন চিকিৎসাধীন ছিলেন, যাদের মধ্যে ১৫ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT