1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে হচ্ছে তরমুজ, আনারস ও গরুর মাংস স্বল্পমূল্যে বিক্রয়

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩২৯ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে ডাক্তার কে এম নাহিদুল হকের উদ্যোগে শুক্রবার থেকে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে স্বল্পমূল্যে তরমুজ ও আনারস বিক্রয় শুরু হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে মাত্র ৫০০ টাকায় ‌ প্রতি কেজি ‌ গরুর মাংস বিক্রির কার্যক্রমও শুরু হয়েছে। এ ব্যাপারে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, ‌ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষ ‌ যেন স্বল্পমূল্যে ‌এসব জিনিস কিনতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে আনারস প্রতিটি ৩০ টাকা, তরমুজ প্রতিটি ৫০ থেকে ১০০ টাকা ‌ এবং প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ উপলক্ষে ‌ সকাল থেকেই ‌ উক্ত আনারস ‌ও তরমুজ কেনার জন্য ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বয়সী ক্রেতাদের সমাগম লক্ষ্য করা যায়। অত্যন্ত অল্প মূল্যে এসব ফল সংগ্রহ করছে তারা। অন্যদিকে শহরের লক্ষ্মীপুরে ‌ মাত্র ৫০০ টাকা গরুর মাংস ‌ বিক্রিতেও যথেষ্ট সারা ‌পাওয়া গেছে । এদিকে এ কার্যক্রমে ডাক্তার কে এম নাহিদুল হককে সহযোগিতা করছেন থ্রি’জেট ক্রিয়েটিভ মিডিয়ার প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক বৃন্দ ‌। তারা উক্ত ‌কার্যক্রমে অংশ নিতে পেরে অনেক সন্তুষ্ট বলে ও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT