1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী

ফরিদপুরে সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের নগরকান্দায় সামাজিক অপরাধ ও বিভিন্ন নেতিবাচক প্রবণতা রোধে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। বক্তারা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে জানান, অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি পরিবার ও সমাজের সকলকে সচেতন হয়ে সামাজিক ব্যাধি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়া মেনে চলার পরামর্শ দেন।

এদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জৈব বালাইনাশক ব্যবহারকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্প্রেয়ার ও সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথি এসব উপকরণ তুলে দেন কৃষকদের হাতে।

পরে দেশের খাল পুনঃখনন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দার মনোহরপুর থেকে চৌসার্য পর্যন্ত একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT