1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা আদর্শ গ্রামে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে স্থানীয় বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, শিশুদের ওপর এ ধরনের নৃশংসতা সমাজে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, যা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

মানববন্ধনে নিহত শিশুর পরিবার উপস্থিত থেকে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা সমাজে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধ প্রবণতা কমাতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে গেরদা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT