1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল এবং ট্রাফিক বিভাগের সার্জেন্ট প্রশান্ত কুমার মল্লিক।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার। বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিকসহ প্রায় ২৫০ জন অংশ নেন।

আলোচনা সভা শেষে দুপুরে ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে ৭টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার নুঝাত তাবাসসুম, দীপ্ত চক্রবর্ত্তী, দেব কুমার পাল ও এস. এম. মাহবুব বিন বাছেদ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT