1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ পালন করেছে জেলা পুলিশ। বুধবার এ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল সুরক্ষায় পুলিশ সদস্যরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতেও তারা দায়িত্ব পালনে অটল থাকেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেন না। দায়িত্ব পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের এই আত্মত্যাগ পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় নিহত চারজন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ-এর পক্ষ থেকে উপহার সামগ্রী, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT