1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২২২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)কে ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোর আনুমানিক ৪টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাজবাড়ী সদর থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা এবং হান্নান মৃধার ছেলে। তিনি রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-৩৭ (তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২২)-এর একটি মাদক মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT