1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার মুন্সিবাজার এলাকায় ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে শহিদুল ইসলামের কাছ থেকে ৩ হাজার পিস এবং আল আমিন মৃধার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT