বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার ফরিদপুর কোতোয়ালী থানার রথখোলা রবিদাস পল্লি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই জব্বার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা মো. হিরু শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তি পশ্চিম খাবাসপুর এলাকার ছালাম শেখের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।