1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী

ফরিদপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আসন্ন মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। এতে আঞ্চলিক শ্রম অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম কাইয়ুম জংগী, কাভার্ড ভ্যান ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এবারের মে দিবসের প্রতিপাদ্য “সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”। আগামী ১ মে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে এবং পরে জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সকল দপ্তর ও সংগঠনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT