1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা সম্পন্ন, দাফন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

৮৫ বছর বয়সে তিনি গত বৃহস্পতিবার ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনামুখী সিঙ্গাডাত গ্রামে। সেখানে বৃহস্পতিবার রাত ৮টায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহরের আলীপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি জীবদ্দশায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় গার্ড অব অনার গ্রহণ না করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরিবারের সদস্যরাও তার সেই ইচ্ছাকে সম্মান জানান।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT