1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে বাজুসের সংবর্ধনা ও ইফতার মাহফিল , প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে সংবর্ধনা ও ইফতার মাহফিলের মাধ্যমে সম্মান জানানো হয়েছে। রোববার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসুপ্রিয়া দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা, স্থানীয় ব্যবসায়ী ও চিকিৎসকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা চৌধুরী নায়াব ইউসুফের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ফরিদপুর সদর-৩ আসনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাজুসের সদস্য মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT