1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৩১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করে স্থানীয় তরুণদের একটি স্বেচ্ছাসেবী দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়ে বলেন, সমাজের সচ্ছল ব্যক্তি ও তরুণদের এমন উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটানো সম্ভব।

ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির সমন্বয় করেন ১০ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজসেবক মাহমুদুল হাসান। তার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সহায়তা পাওয়া পরিবারগুলো এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT