1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন, খেলাধুলায় আগ্রহী হচ্ছে তরুণ প্রজন্ম

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে এ আয়োজনের সূচনা করা হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আয়োজকদের মতে, নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, তরুণদের ক্রীড়া দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও কুসংস্কার থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এ সময় অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানানো হয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়।

দেশের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, ফরিদপুর জেলা এ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।

উদ্বোধনী দিনে কাবাডি ও ফুটবল (বালক-বালিকা) ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত ফরিদপুর স্টেডিয়ামে চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT