1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।

“Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড সেবা কার্যক্রম চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত এবং হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।

তারা আরও বলেন, অনলাইনভিত্তিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এবং ভূমি সংক্রান্ত নানা জটিলতা কমে আসছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT