1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে ডিবি (গোয়েন্দা) পুলিশ ও সালথা থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা গ্রেফতার হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার পূর্ব খাবাসপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম শহিদুল হাসান খান সোহাগ। তিনি ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সালথা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT