1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে ট্রিপল হত্যাকাণ্ডে প্রধান আসামি ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার, হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে সংঘটিত আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডের প্রধান আসামিকে মাত্র ১০ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ, ডিবি ও র‍্যাবের যৌথ অভিযানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং আসামিকে আটক করা সম্ভব হয়।

জানা যায়, ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রিকশাচালক কাবুল হোসেন ও রিয়াজুল মোল্লা একটি বাড়ির সামনে পৌঁছালে ঘর থেকে চিৎকার শুনতে পান। পরে তারা স্থানীয়দের নিয়ে ঘরে প্রবেশ করলে ভয়াবহ পরিস্থিতি দেখতে পান।

এ সময় আকাশ মোল্লা নামের এক ব্যক্তি কোদাল দিয়ে তিনজনকে আঘাত করলে ঘটনাস্থলেই কাবুল হোসেন, আমিনা বেগম ও রাহেলা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর আসামি পালিয়ে গেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কাবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

দ্রুত সময়ে আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারে সন্তোষ প্রকাশ করেছে জেলা পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT