1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে জোর প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের বৈঠক ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু, শিক্ষার্থীদের ভোগান্তি কমার প্রত্যাশা হত্যা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করলেন ভাংঙ্গার ইমদাদুল হক বাচ্চু মিয়া। ফরিদপুরে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬ জন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন বৃহস্পতিবার এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ক্যাডেটদের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু, শিক্ষার্থীদের ভোগান্তি কমার প্রত্যাশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জাহানারা আজিজ মেনশনের নিচতলায় এ কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কেন্দ্রটির যাত্রা শুরু করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, শহিদুল ইসলাম বাবলু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম জাফর হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা।

বক্তারা বলেন, ফরিদপুরে এ আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক কাজের জন্য দূরে যেতে হবে না। এতে সময় ও ব্যয় উভয়ই কমবে। তারা আশা প্রকাশ করেন, নতুন কেন্দ্রটি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আশপাশের জেলার কলেজগুলোর সেবাপ্রাপ্তি সহজ হবে।

বক্তারা আরও জানান, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্র। এর মাধ্যমে ফরিদপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার শিক্ষার্থীরা দ্রুত সেবা পাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT