1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। এছাড়া সভায় পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবুর রহমান, পাটচাষি প্রতিনিধি মো. মোক্তার মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পলিথিনের ব্যবহার কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাটজাত পণ্য ও ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টি, কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার প্রদান এবং পাটের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরা হয়।

এছাড়া পাট বীজ উৎপাদন, উপযোগী জমি নির্বাচন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পাট বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT