1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। এবারের প্রতিপাদ্য ছিল “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”।

সভায় বক্তব্য দেন বিভাগীয় বিশেষ জজ মো. শরিফুদ্দিন আহমেদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শামীমা রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিত্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান দুলুসহ আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষকে সহজে আইনি সহায়তা পৌঁছে দিতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদার করতে হবে। অনেকেই বিনামূল্যে বা স্বল্প খরচে আইনি সহায়তার সুযোগ সম্পর্কে জানেন না। তাই তৃণমূল পর্যায়ে প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, আদালত এলাকায় দালাল চক্রের প্রতারণা বন্ধ করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে সরকারি আইনগত সহায়তা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এর আগে সকাল ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT