1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা।

শুক্রবার (১৫ মে) বাদ জুমা শহরের জনতা ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান। এতে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা মনসুর আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং যুব জমিয়তের অর্থ সম্পাদক এনায়েত তালুকদারসহ অন্যান্য নেতারা।

বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব ঘটনা বন্ধের দাবি জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তির সমালোচনা করে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT