1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এফপিএবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ঈদুল আযহা সামনে রেখে ফরিদপুরে প্রস্তুতি সভা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জুলাই সনদ ও জুলাই–আগস্টের সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখা।

সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের কাটপট্টি, জনতা ব্যাংক মোড়, চকবাজার ও নীলটুলি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন খান এবং প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরণসহ অন্যান্য নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘সংস্কারবিরোধী’ বা ‘সনদবিরোধী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরও বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দল হিসেবে এর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি একটি মহল রাজনৈতিক স্বার্থে জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT