1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ফরিদপুরে ইলিশ সম্পদ সংরক্ষণে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মাছ চাষী ও সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানে ইলিশ ও জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ বন্ধ করতে হবে এবং কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করা জরুরি। তারা আরও বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মৎস্য সম্পদ সংরক্ষণ কার্যক্রম সফল করা সম্ভব।

অনুষ্ঠানে মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT