1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯৬ Time View

স্টাফ রিপোর্টারঃ
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, ফরিদপুর শাখার পক্ষ থেকে “শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বুধবার ১৫ জানুয়ারী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, ফরিদপুর শাখায় বিকালে ফরিদপুর চরকমলাপুর মাদ্রাসা সহ ১২ টি মাদ্রাসা, এতিমখানার শিশু ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খূল হাদিস আল্লামা হেলালুীদ্দন সাহেব ,মুহতামিম, চরকমলাপুর মাদ্রাসা,ফরিদপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রফেসর আব্দুত তাওয়াব এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর আব্দুস সামাদ। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, আলেম ওলামা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে ফরিদপুর সদরের বিভিন্ন জায়গা থেকে আগত অসহায় হতদরিদ্র পুরুষ-মহিলাদের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সবসময়ই বিভিন্ন ধরনের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে ব্যাংক কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT