1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৪১ Time View

বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন পাকা রাস্তা থেকে আজিজুল মাতুব্বর (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আজিজুল পল্লীবেড়া গ্রামের ফজলুল হক মাতুব্বরের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৪.৫ গ্রাম।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT