1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী

ফরিদপুরের ত্রিমুখী হত্যা মামলার মূল অভিযুক্ত আকাশ মোল্লা আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর সদর উপজেলার আলোচিত ত্রিমুখী হত্যা ঘটনার মূল অভিযুক্ত আকাশ মোল্লা (২৮) কে যৌথ অভিযানে আটক করেছে পুলিশ ও র‌্যাব-১০।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় কোদাল দিয়ে হামলার ঘটনায় তিনজন নিহত হন। নিহতরা হলেন আমেনা বেগম (৮০), রাহেলা বেগম (৫০) ও কাবুল চৌধুরী (৩০)। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে পুলিশ ও র‌্যাব। পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আলীয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে আকাশ মোল্লাকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও হত্যাকাণ্ড নিয়ে এখনও ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT