1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

প্রতিদিন ৮০০ বার হামলা চালাচ্ছে রুশ সেনারা

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৭২ Time View

ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভালেরি ঝালুঝনি স্বীকার করেছেন, দোনবাসের দিকে সাফল্য পাচ্ছে রুশ সেনারা। তিনি জানিয়েছেন বর্তমানে অবস্থা ‘তীব্র’। তবে বিষয়টি এখন নিয়ন্ত্রণে আছে।

কানাডার ডিফেন্স চিফ অব স্টাফ ওয়েন ডোনাল্ড আয়রির সঙ্গে একটি বৈঠক শেষে বুধবার এমনটি জানিয়েছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে গড়ে ৮০০ বার হামলা চালাচ্ছে রুশ সেনারা।

এ ব্যাপারে ইউক্রেনের কমান্ড ইন চিফ বলেন, আামি আমার সহকর্মীকে সম্মুখভাগের অবস্থান নিয়ে জানিয়েছি। অবস্থা গুরুতর তবে নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও বলেন, শত্রুরা (রুশ সেনারা) সম্মুখভাগের সব দিক দিয়ে এগিয়ে আসছে। একই সময়ে শত্রুরা গড়ে প্রতিদিন আমাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে ৭০০-৮০০ বার হামলা করছে। এ জন্য ব্যবহার করছে ৪০-৬০ হাজার গুলি।

তিনি জানান রুশ সেনাদের মূল লক্ষ্য হলো ইউক্রেনীয় সেনাদের সম্মুখভাগ থেকে সরিয়ে দেওয়া।

এ ব্যাপারে ইউক্রেনের কমান্ড ইন চিফ বলেন, শত্রুদের প্রধান প্রচেষ্টা হলো দোনেৎস্ক ওব্লাস্ট থেকে আমাদের সেনাদের সরিয়ে দেওয়া। বর্তমানে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আভদিভকা-পিস্কি-মারিয়াঙ্কাতে।

আহিৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT